কমিউনিটি
রোলস রয়েস গাড়ি উপহার পাচ্ছেন বিশ্বকাপে সৌদি ফুটবলাররা
বিশ্বকাপের ‘সি’ গ্রুপে আর্জেন্টিনা, মেক্সিকো ও পোল্যান্ডের সঙ্গে পড়ে সৌদি আরব। বিশ্বকাপ শুরুর আগে কেউ কি সৌদির সম্ভাবনা নিয়ে কথা বলেছিল? হয়তো না। শক্তি-সামর্থ্যে অ্যারাবিয়ানদের চেয়ে যোজন যোজন এগিয়ে বাকি তিন দল। আর আর্জেন্টিনা তো বিশ্বকাপের ফেভারিট। সেই হট ফেভারিট দলকে হারিয়েই বিশ্বকাপ যাত্রা শুরু করেছে সৌদি আরব। ফুটবলারদের অসামান্য অর্জনে বেজায় খুশি সৌদি সরকার। আরবের বিশ্বকাপ স্কোয়াডের প্রত্যেক খেলোয়াড়দের রোলস রয়েস গাড়ি উপহার দেয়ার ঘোষণা দিয়েছেন সৌদির প্রিন্স মোহাম্মদ বিন সালমান।
সংবাদসংস্থা সিএনএন জানিয়েছে, সৌদি যুবরাজ সালমান জাতীয় দলের খেলোয়াড়দের প্রত্যেককে একটি করে রোলস রয়েস ফ্যান্টম মডেলের গাড়ি উপহার দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই মডেলের প্রতিটি গাড়ির দাম প্রায় ৪ লাখ ৬০ হাজার ডলারর।
বিলাসবহুল এই গাড়ি ভি১২ ইঞ্জিনের। এতে ৪৮টি ভালভ আছে। সর্বোচ্চ ৪৬০ এইপি শক্তিসম্পন্ন এই গাড়ির সর্বোচ্চ টর্ক ৭২০ এনএম। রোলস রয়েস মাত্র ৫.৭ সেকেন্ডে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতি তুলতে পারে।

